শিগগিরই ব্যাংক কমিশন গঠন করা দরকার

আহসান এইচ মনসুর ফাইল ছবি
দেশের অর্থনীতির সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে ব্যাংক খাতের ক্ষতি অনেক দিন থেকেই চলছে। ঠিক করতেও সময় লাগবে। শিগগিরই একটা ব্যাংক কমিশন করা দরকার। কমিশন করা না হলেও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে অন্তত একটা গ্রুপ করা যেতে পারে।
আর আর্থিক খাতে সংস্কার করা যে দরকার, তা নতুন করে বলার কিছু নেই। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ঢেলে সাজাতে হবে। কর-জিডিপির হার ৪ থেকে ৬ শতাংশ বাড়াতে পারলেও ঘাটতি বাজেটের জন্য অত ধার করতে হবে না। পাশাপাশি দরকার স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া। সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর প্রতি সরকারের সাহায্য থাকবে। তাদেরও কর আরোপের ক্ষমতা থাকতে পারে। অবশ্যই তা হতে হবে নির্মোহভাবে। মুখ চেনা বা প্রভাবশালী লোক হলে কর কম, এমনটা যেন না হয়। পাশাপাশি তাদের জবাবদিহি থাকতে হবে। মোটকথা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় সরকারের সম্পর্ক শুধু রাজনৈতিক হবে না, অর্থনৈতিকও হতে হবে।
সামষ্টিক অর্থনীতি অসুবিধার মধ্যে আছে। এটি ঠিক করতে আগে দুর্নীতি বন্ধ করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। সংকোচনমূলক মুদ্রানীতি চালু আছে, তা এক অর্থে ভালো। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসবে। আমরা স্বাগত জানাই। কে আওয়ামী লীগ করতেন, কে বিএনপি করতেন, সেগুলো খুঁজতে যাওয়া ঠিক হবে না অন্তর্বর্তীকালীন সরকারের। এ ভুলটা এক-এগারোর সরকার করেছিল। স্বজনতোষী পুঁজিবাদ বাদ দেওয়ার অর্থনৈতিক নীতি-পদক্ষেপ নিতে হবে। আর স্বাস্থ্য খাতটাকে গতিশীল করতে হবে। চিকিৎসাব্যবস্থা ঠিক না থাকায় বছরে ৫০০–৬০০ কোটি মার্কিন ডলার বিদেশে চলে যায়।
সরকারের বদল হলেও বাংলাদেশ ব্যাংকে তো আর বদল হয়ে যায়নি কিছু। চাইলে তারা কাজ করতে পারে। আসলে নেতৃত্ব একটা বড় বিষয়। যেমন বাংলাদেশ ব্যাংকের অনেক ক্ষমতা, কিন্তু তারা তা খাটায় না। তারা কোনো সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তিত হওয়ায় একটা বিরল সুযোগ তৈরি হলো। একটা প্রকৃত গণতান্ত্রিক দেশ তৈরির পথ তৈরি হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, অর্থনৈতিক নেতৃত্ব সুযোগটা কাজে লাগাবে।
পাশাপাশি আমি এ–ও বলতে চাই, সময় এসেছে ছাত্রদের দলীয় রাজনীতির পথ বন্ধ করার। ছাত্ররা হবে অরাজনৈতিক শক্তি। আবুল মাল আবদুল মুহিতরা একসময় হলের ভিপি হয়েছিলেন। ভালো ছাত্ররা একসময় রাজনীতি করতেন। সেই দিন ফিরিয়ে আনতে হবে।
বিজ্ঞাপন
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
