রাজিবপুর প্রেসক্লাব সভাপতি আতাউর, সাধারন সম্পাদক স্বপ্ন নির্বাচিত


প্রকাশিত: ০৬:২৫ ২৯ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামের চর রাজিবপুরে প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার চর রাজিবপুর প্রেসক্লাবের আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এতে প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমানকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্নকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন, মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তার প্রতিনিধি মতিউর রহমান,এশিয়ান টেলিভিশনের মুরাদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রথম প্রহর প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদপত্র প্রতিনিধি এই এস হাসান, সাধারণ সদস্য হিসেবে দৈনিক চারদিকে প্রতিনিধি সাইফুল ইসলাম ও সিলেট ভোর প্রতিনিধি আরিফ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়া জনগণের কল্যাণে ও সমাজ বিনির্মাণে সাংবাদিকরা কর্মদক্ষতার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

