তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে বেতার কেন্দ্রের শিল্পী শিশির রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত লোক শিল্পী শিশির রহমানের একক সংগীতানুষ্ঠান উপভোগ করলো পর্যটকরা। শনিবার (১২ অক্টোবর) রাতে জেলার পর্যটন শিল্প এলাকা তেঁতুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আনন্দ দেয়ার জন্য এই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতি।
সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক এমএ বাসেতের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও দৈনিক সবুজ নিশানের সম্পাদক এড. মু.আবু সাঈদ সোহান, দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম, ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ও ডেইলি ট্রাইব্যুনালের ফরহাদ হোসেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান শাকিল, আহবায়ক কমিটির সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসকে দোয়েল, জুলহাস উদ্দিন, আহসান হাবীবসহ বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শতশত স্থানীয় ও পর্যটক দর্শনার্থী।
এ সময় বিটিভি ও বেতারের শিল্পী শিশির রহমানের একক সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় সব গান পরিবেশনে মুগ্ধ করে পর্যটক ও স্থানীয় দর্শকদের। প্রায় তিন ঘন্টা ব্যাপি এ অনুষ্ঠানে শিশির রহমান ছাড়াও স্থানীয় শিল্পী আমান উল্লাহ চৌধুরী ও খাদেমুল ইসলাম গান গেয়ে আনন্দ মুখর হয়ে উঠে সংগীতানুষ্ঠানটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক মোস্তাক আহম্মেদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে রেজাউল করিম শাহিন বলেন, বাংলাদেশের একটি জনপ্রিয় এলাকার নাম তেঁতুলিয়া। টেকনাফের নাম নিলে তেঁতুলিয়ার নাম নিতেই হবে। পর্যটন শিল্প এলাকা হিসেবে সবার কাছে সর্বাধিক পরিচিত। আমাদের তেঁতুলিয়ায় বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটে থাকে। এই পযটকদের বিনোদন দিতে তেঁতুলিয়ার সাংবাদিক কল্যাণ সমিতির এই আয়োজনকে ধন্যবাদ জানাই। এ ধরণের আয়োজনে আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা থাকবে।
আয়োজকরা বলেন, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া। দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। সীমান্তবর্তী এ জেলাটিকে সবাই এক নামেই চিনে। ত্রি-সীমান্তবর্তী অঞ্চলটি পর্যটন এলাকা হিসেবে সর্বাধিক পরিচিত। দেশের একমাত্র এখান থেকেই খুব কাছ থেকে দেখা যায় পৃথিবীর স্উুচ্চ যুগল পর্বতশৃঙ্গ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। এ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতি বছর এই সময়টাতে প্রতিদিন শতশত পর্যটকের সমাগম ঘটে। এখানে এসে পর্যটকরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে এখানকার শিল্প-সংস্কৃতি ও ঐতিহাস-ঐতিহ্য এবং পরিবেশ সম্পর্কে জানতে পারে। তাই আমরা পর্যটন শিল্প বিকাশে পর্যটকদের চিত্ত বিনোদনে প্রদানের লক্ষে এই আয়োজন। এ ধরণের আয়োজন আগামীতে নিয়মিত আয়োজন করে পযটকদের চিত্ত-বিনোদন দিয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করে যাবে এখানকার সাংবাদিকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু


