ফজরের নামাজ শেষে ইমামের মোটরসাইকেল নিয়ে রেখে গেল সাইকেল!


প্রকাশিত: ১২:১৯ ১৯ মে ২০২৬
নীলফামারীর সৈয়দপুরে এক অদ্ভুত চুরির ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে এক ইমাম দেখেন, তার মোটরসাইকেলটি উধাও। তবে ঘটনাস্থলে রেখে যাওয়া হয়েছে একটি পুরোনো বাইসাইকেল।
সোমবার ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
মসজিদের ইমাম আবদুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো তিনি মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়াতে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে রাখা তার ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো সাইকেল।
পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইকেলটি এলাকার কারও নয়। এতে ধারণা করা হচ্ছে, চোর নিজের ব্যবহৃত সাইকেলটি রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, ঘটনাটি বেশ অস্বাভাবিক। মনে হচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিজের সাইকেলটি ফেলে রেখে গেছে চোর।
ঘটনার পর মোটরসাইকেল হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন ইমাম আবদুর রাজ্জাক। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযোগ পাওয়ার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে একজন সন্দেহভাজনকে দেখা গেছে এবং তাকে শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


