প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক


প্রকাশিত: ০১:২১ ১৭ জুন ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সফর উপলক্ষে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি চলছিল। এ সময় মাঠসংলগ্ন এলাকায় অবস্থান করে এক ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর আশপাশে থাকা কিছু লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন আনারস ব্যবসায়ী। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

