অভয়ারণ্যের ‘কুহেলিকা’ উৎসবে মেতেছে ইবি ক্যাম্পাস


প্রকাশিত: ০৫:৪৭ ২৮ জানুয়ারী ২০২৬
উদ্যোক্তা গড়ার লক্ষ্যকে সামনে রেখে চতুর্থবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কুহেলিকা উৎসব ১৪৩২’ আয়োজন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য'। এতে ২৮টি স্টলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মসহ বাংলার গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। সোমবার (২৬ জানুয়ারি) থেকে বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা জুড়ে কুহেলিকা উৎসব পালন করবে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী নানা উদ্দীপনার মধ্য দিয়ে কুহেলিকা উৎসবে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরিকৃত ঐতিহ্যবাহী বাহারী পিঠা, হস্তশিল্প ও কারুকার্যের পসরা বসিয়েছে। এতে ফুটে উঠেছে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য। কেউ পিঠার স্বাদ নিতে, কেউ গহনা-পোশাক দেখতে বা প্রিয়জনকে চিঠি লিখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আইন বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, “অভয়ারণ্যের আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমাদের সিনিয়র ভাইয়া-আপুরা তাঁদের তৈরি হস্তশিল্প ও কারুকার্যের পসরা সাজিয়ে বসেছেন। এটি তাঁদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম।
এ বিষয়ে অভয়ারণ্যের সভাপতি নাঈমুল ফারাবী বলেন, শীতকে বরণ করে নেওয়ার ভাবনা থেকেই উৎসবের নামকরণ করা হয়েছে। এবারের কুহেলিকা উৎসবের প্রধান আকর্ষণ হলো ‘উদ্যোক্তা মেলা’।বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা নতুন উদ্যোক্তা হতে চান বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, আমাদের মেলার আরও দুটি অংশ আছে। একটা হচ্ছে চিঠিবাক্স। যে কেউ চাইলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তার প্রিয়জনকে চিঠি দিতে পারে। এক্ষেত্রে আমরা ডাকপিয়নের কাজ করে থাকি। আর উৎসবে ‘রঞ্জন’ কালচারাল প্রোগ্রাম হয়। সেখানে আমাদের নিজ শিক্ষার্থীদের তৈরি গান, নাটক, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
