শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্যের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন


প্রকাশিত: ০৩:৩৫ ১৯ ফেব্রুয়ারী ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে এবং দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ধাপে ধাপে অ্যাপভিত্তিক করা হবে, যাতে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষা খাতে কোনো সিন্ডিকেট কার্যক্রম চলতে দেওয়া হবে না।
নকলবিরোধী অভিযানের বিষয়ে তিনি মন্তব্য করেন, সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আলাদা করে নকলবিরোধী অভিযানের প্রয়োজন হবে না। অতীতে তার মন্ত্রিত্বকালে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান দায়িত্বকালেও দুর্নীতির কোনো স্থান থাকবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে কিছু ক্ষেত্রে ‘মব’ তৈরি করে অটোপাস নেওয়া কিংবা পরীক্ষা বন্ধের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আবার কোনো কোনো শিক্ষক ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব অনিয়ম আর বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কারিকুলাম পর্যালোচনা ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত নীতিমালা মেনে চলতে হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম বা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে তিনি বলেন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও আধুনিকায়নের মাধ্যমে শিক্ষা খাতকে নতুন করে গড়ে তোলাই হবে সরকারের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
