‘রকস্টার’নারগিস ফাখরির বোন গ্রেপ্তার


প্রকাশিত: ০২:৪৮ ৩ ডিসেম্বর ২০২৪
নিউ ইয়র্কে গ্রেপ্তার হলেন ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নারগিস ফাখরির বোন আলিয়া ফাখরি। প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে আলিয়াকে।
জানা গেছে, ৪৩ বছরের আলিয়া ফাখরির বিরুদ্ধে নিউ ইয়র্কের ক্যুইন্সে একটি গ্যারাজে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৩৫ বছরের এডওয়ার্ড জেকব এবং ৩৩ বছরের অ্যানাস্টেশিয়া এটিয়েনের।এক প্রত্যক্ষদর্শী জানায়, গত সোমবার সকালে সেই গ্যারাজের সামনে দেখা যায় আলিয়াকে। চিৎকার করে তিনি বলতে থাকেন তোমরা সবাই আজ মরবে। গ্যারাজটির উপর তলায় থাকতেন জেকব। সেই প্রত্যক্ষদর্শী আরও বলেন , আলিয়া চিৎকার করার পরই দেখেন গ্যারাজটি দাউ দাউ করে জ্বলছে। তার কথার ভিত্তিতেই নারগিস ফাকরির বোনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ জানান, ঘটনার সময়ে গ্যারাজের উপরের তলার ঘরে ছিলেন জেকব এবং এটিয়েন। তবে কোনওভাবেই তারা আগুনের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনেরই। তিনি বলেন, দু’জন ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগে দোষী সাব্যস্ত হলে আলিয়া ফাখরির সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




