কেরোসিনের দাম একলাফে বাড়ল ১০ টাকা!


প্রকাশিত: ০১:২২ ১ জুন ২০২৫
জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার, যা ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এ দফায় ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমানো হলেও কেরোসিনের দাম এক লাফে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। মে মাসে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, যা বাড়িয়ে জুন মাসের জন্য ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাধারণত ডিজেল ও কেরোসিনের দাম একসঙ্গে সমন্বয় করা হয়। কিন্তু এবারের মূল্য নির্ধারণে দেখা গেছে ভিন্ন চিত্র। ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কেবল কেরোসিনের ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।
কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডিজেলের তুলনায় কেরোসিনের দাম কম থাকায় অনেক অসাধু ব্যবসায়ী তা মিশিয়ে ভেজাল তেল তৈরি করে থাকেন। এই ভেজাল প্রতিরোধ করতেই মূলত কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। তাছাড়া ডিজেলের সঙ্গে কেরোসিনের দাম সমান রাখলে কেরোসিনের চাহিদা কমে যায়, যা বাজারে প্রভাব ফেলে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত পরিবার ও নদীপথে চলাচলকারী ছোট নৌযান ব্যবহারকারীরা, যারা কেরোসিন নির্ভর। অনেকেই এই মূল্যবৃদ্ধিকে বৈষম্যমূলক এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ বলেও সমালোচনা করছেন।
প্রসঙ্গত, প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করছে সরকার। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সামনে এলএনজি ও অপরিশোধিত জ্বালানির দামও পুনর্বিবেচনা করা হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




