রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা


প্রকাশিত: ১২:০৫ ৭ আগস্ট ২০২৬
গত কয়েক সপ্তাহের তুলনায় রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমেছে। টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় যে সময় অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১২০ টাকার ওপরে উঠে গিয়েছিল, এখন সেই তুলনায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি বর্তমানে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো ১০০ টাকার ঘরে রয়েছে।
কোন সবজির দাম কত?
বর্তমান বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
এ ছাড়া ঢ্যাঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কচু ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি পিস লাউয়ের দাম রয়েছে ৬০ থেকে ৮০ টাকা। এছাড়া জালি ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
তবে কাঁচা মরিচের দাম এখনো তুলনামূলক বেশি। কয়েক দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত উঠলেও বর্তমানে তা কমে ৩২০ টাকায় নেমেছে।
ক্রেতারা বলছেন, কিছুটা স্বস্তি ফিরেছে
রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী রইস উদ্দিন বলেন, কয়েক সপ্তাহ আগে সবজির দাম অনেক বেশি ছিল। সেই তুলনায় বর্তমানে বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে।
তিনি বলেন, অনেক সবজি এখন ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমেছে। তবে কিছু সবজির দাম এখনো ১০০ টাকা বা তার বেশি রয়েছে।
বৃষ্টির কারণে বেড়েছিল দাম
রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক জানান, টানা বৃষ্টির কারণে অনেক সবজি খেতে নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দাম বেড়ে গিয়েছিল।
তিনি বলেন, বর্তমানে সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
তবে মৌসুমের বাইরে থাকা কিছু সবজি এবং যেগুলোর সরবরাহ এখনো কম, সেগুলোর দাম ১০০ টাকার কাছাকাছি রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




