ইসরায়েলকে ম্যাক্রোঁর কঠোর বার্তা


প্রকাশিত: ০১:০৭ ১২ অক্টোবর ২০২৪
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ এ ধরনের হামলা সহ্য করবে না। ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর নিন্দা জানাই। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউএনআইএফআইএল বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে।
গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ম্যাক্রোঁ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে 'অপরিহার্য' হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




