ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২


প্রকাশিত: ০১:২৩ ৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে মার্কিন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।
কারমানপুর বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার রয়েছে।
নতুন করে বেড়েছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা
দীর্ঘ এক মাসের তুলনামূলক নীরবতার পর গত রোববার ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার মাধ্যমে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক মাইন বহনের প্রস্তুতি নেওয়া ইরানি বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এর পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বাহরাইন, জর্ডান, কুয়েত ও ইরাকে থাকা মার্কিন সামরিক অবস্থান রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
এরপর মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সেন্টকম ইরানের অভ্যন্তরে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়।
বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ
সাম্প্রতিক হামলার মধ্যে দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানি সূত্রের দাবি, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলা হয়। এতে চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র অবশ্য বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘও বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সামরিক সংঘাত বন্ধ করে কূটনৈতিক সমাধানের দিকে ফেরার আহ্বান জানিয়েছে।
পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতসহ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
এই সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দামও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করে ওঠানামা করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। ফলে নতুন করে শুরু হওয়া সংঘাত আরও বিস্তৃত হয় কি না, তা নিয়ে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, এপি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




