ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেলেন এহসানুল হক সমাজী

আইনজীবী এহসানুল হক সমাজী: ফাইল ছবি

প্রকাশিত: ১২:২৮ ২৮ আগস্ট ২০২৪
গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)। মোরনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
আদেশে বলা হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এহসানুল হক সমাজীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। আর এই পদে দায়িত্ব পালন করে আসা আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এহসানুল হক সমাজী আজ বুধবার প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি এখনো পর্যন্ত নিয়োগের কাগজপত্র হাতে পাননি।
আইনজীবী এহসানুল হক সমাজী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপির দায়িত্ব পালন করেছিলেন।
বিজ্ঞাপন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী