অঙ্গীকার

হাত কাট, পা কাট,
মাথাটাও কেটে নে সমভাগ,
কিন্তু বুকের বা'পাজরে আঘাত করিস না!
যদি ওখানে ভাঙে শুধু একটি হাড়,
ঘটে বিন্দু রক্তের আলোড়ন ,
জেগে উঠবে মাতৃ ভূ-জঠরের অলিগলিতে-
নবীনদের ঐক্যবদ্ধ ভয়ঙ্কর আন্দোলন।
জনতায় জনতায় যখন ভরে যাবে রাজপথ,
অলিগলি, অফিস আদালত-
তখন হয়তো নামধারী ছোট-বড় হায়নারা
পালানোর রাস্তা পাবে না।
জানি, গভীর জলের হাঙ্গর-কুমির-তিমি,
হিংস্র বাঘ-সিংহও ঝাঁপিয়ে পড়বে জনতার মিছিলে।
কিন্তু লাঞ্ছিত জনতার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মিছিল
কি পারবে ঠেকাতে?
নির্যাতিত নিষ্প্রাণ জনতার মজবুত চোয়ালে
ছিন্নভিন্ন হয়ে যাবে-
রঙ্গিলা রূপবতী নামধারী পণ্ডিতদের রাজকীয় মুকুট।
জলাতঙ্কের ঝাঁকুনিতে নির্বিঘ্নে ঝরবে
লাগামবিহীন রক্তবর্ণিত লালা।
তাই আবারও বলছি!
হাত কাট- পা কাট- মাথা কাট,
কিন্তু বুকের বা'পাজরে আঘাত করিস না!
বিজ্ঞাপন
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
