বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


প্রকাশিত: ০৩:১৩ ২৮ মার্চ ২০২৬
বর্তমান পুলিশ পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান পোশাক নিয়ে সদস্যরা সন্তুষ্ট নন। তাই ঐতিহ্যবাহী ও মানসম্মত নতুন পোশাক প্রবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার চায় পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না হয়ে জনগণের বন্ধু হিসেবে কাজ করুক। এজন্য পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
একাত্তরের শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সময় দেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই নতুন কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি চেইন অব কমান্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের গুরুত্বও তিনি তুলে ধরেন।
সাধারণ মানুষের প্রতি সেবামূলক মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, থানায় আসা মানুষ যেন পুলিশের মধ্যে আস্থা খুঁজে পায়। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর তদন্ত দক্ষতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




