চাঁদাবাজি অভিযোগে জেবা তাহসিনের পদত্যাগ


প্রকাশিত: ০৫:৫৯ ৩ নভেম্বর ২০২৫
ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন চাঁদাবাজির অভিযোগে বাতিল হওয়া কমিটিগুলো পুনর্বহাল হওয়ার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। রবিবার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন তার জীবনের এক মূল্যবান অধ্যায় ছিল। তবে সম্প্রতি পুনরায় কমিটি সচল হওয়ার পর ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। তিনি বলেন, পদত্যাগের পরও আন্দোলনের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা অটুট থাকবে এবং তিনি ভিন্ন ভূমিকায় হলেও বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে অবিচল থাকবেন।
এর আগে, গত ২৭ জুলাই চাঁদাবাজির অভিযোগে দেশব্যাপী সব জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ওইদিন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে ২ নভেম্বর স্বাক্ষরিত এক পত্রে সারাদেশের সব কমিটির ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
এই সিদ্ধান্তের পরপরই ফরিদপুরের মুখপাত্র কাজী জেবা তাহসিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




