‘আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন, সব দায়-দায়িত্ব আমরা নেব’: লতিফুর রহমান


প্রকাশিত: ০৪:৩৩ ১ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান বলেছেন, যারা আওয়ামী লীগ বা বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, তাঁদের সব দায়-দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশে পরিবর্তন আসছে। আমাদের দলে আপনারা আসবেন, আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা—যেকোনো দায়দায়িত্ব আমরা নেব, ইনশা আল্লাহ।”
লতিফুর রহমান আরও বলেন, “আল্লাহ ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। যা করা হবে, তার হিসাব আল্লাহ নেবেন। নতুন জামায়াত আগের জামায়াতের মতো নয়, এখন অনেক শক্তিশালী। যারা আগে আওয়ামী লীগ করতো, এখন জামায়াতে যোগ দিয়েছে, তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। আমরা বলেছি, এভাবে হস্তক্ষেপ করবেন না।”
তিনি আরও উল্লেখ করেন, জামায়াত সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত—“ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন মানবজাতির জন্য এসেছে। আমরা হিন্দু প্রার্থী দিয়েছি, তারা দলে দলে যোগ দিচ্ছে। এবার মানুষ জামায়াতকে দেখতে চায়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




