ভারত সিরিজে পেস বোলার কম নেওয়ার কারণ জানালেন নির্বাচক


প্রকাশিত: ০৬:৫৮ ১২ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে পাঁচ পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছিল বাংলাদেশ। আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে একজন পেসার কমিয়ে ব্যাটার বাড়ানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণার পর এ বিষয়ে ব্যাখা দিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, ‘কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে। তারা পেস উইকেটও করতে পারে। আমাদের চারজন পেসার আছে চারজন খেলানো কঠিন। তিনজন খেললেও একজন ব্যাক-আপ থেকে যাচ্ছে। ব্যাটিং লাইন-আপ একটু লম্বা করা হচ্ছে কারণ এই স্কোয়াডে পাঁচজন পেসার নিয়ে গেলে এক্সট্রা পেসার দরকার নাও হতে পারে।'
বিসিবির এই নির্বাচক বলেন, 'যেহেতু আগের সিরিজে চিন্তা ছিল তাসকিন (আহমেদ) ব্যাক করেছে অনেকদিন পরে সেখানেও আমরা ব্যাক-আপের চিন্তা করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু অনেক ভালো ফর্মে রয়েছে বা ছন্দে রয়েছে। তাসকিন টেস্টে ফিরে অনেক ভালো বোলিং করেছে। সে জায়গা থেকে পেস অপশনে চারজন দিয়ে আমরা কাভার করতে পারি।
আরও বলেন, হোম সিরিজেই সবাই তাদের সুবিধার কথা চিন্তা করে। আমরা স্পিন-পেস দুই বিভাগেই কাভার করেছি। তাইজুল (ইসলাম), নাঈম (হাসান) ম্যাচ খেলেনি পাকিস্তানে তারাও কিন্তু ছিল। পেসার চারটা নিয়েও আমরা ভালো জায়গায় আছি। এরপর সঙ্গে ব্যাটিংয়েও আমরা চিন্তা করলাম অপশন একটা বাড়িয়ে নিলে আমরা চিন্তা করতে পারব।’-যোগ করেন তিনি।
এর আগে শরিফুল ইসলামের না থাকা নিয়ে হান্নান বলছিলেন, ‘শরিফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। (পাকিস্তানে) দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। যে কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে ফলো-আপে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না। কারণ টেস্টে ১৫-২০ ওভার বোলিং দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি খেলাও আছে। ওই সংস্করণেও শরিফুল আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’
‘সেই জায়গা থেকে ও যেহেতু শতভাগ ফিট নয়, তাই আমরা ঝুঁকির জায়গায় যেতে যাচ্ছি না। কারণ আমাদের টেস্ট দলে এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েকজন তৈরি করতে পেরেছি। যারা ফিট আছে। তাই আমরা শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলে সে টি-টোয়েন্টি দলে আসবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




