‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়’,রিজওয়ান!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৮ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
কখনোই সাড়ে তিনশ'র বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল না পাকিস্তানের। ফলে, লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই মানসিকভাবে বেশ চাপে ছিল দ্য গ্রিন ম্যানরা। এতে দলীয় তিন অঙ্ক ছোঁয়ার আগেই তিন উইকেট খুইয়ে ফেলে স্বাগতিকরা। খানিকটা ব্যাকফুটে চলে গেলেও মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষমেশ জিতেছে পাকিস্তান।
চতুর্থ উইকেট জুটিতে ২৬০ রান তুলেন তারা। যা দলটির ওয়ানডেতে যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ। এদিন ১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রিজওয়ান। এ ছাড়া ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।
এমন জয়ের পর সৃষ্টিকর্তাকে স্বরণ করে রিজওয়ান বলেন, 'আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন'শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।'
ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দিয়ে তার মন্তব্য, 'আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




