• মঙ্গলবার , ০৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:১১ ৯ জুন ২০২৬

পাবনা সদর উপজেলায় রিয়া খাতুনকে (১৫) ধর্ষণের পর হত্যার জেরে আসামিদের বাড়িতে উত্তেজিত জনতার দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন দুইজন মারা যান। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে ঘটনাটিতে মোট তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

নিহতরা হলেন—সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন বিকেলে পাবনার ভাঁড়ারা এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৪ জুন মরদেহ দাফন করা হয়।

দাফনের পর এলাকাবাসীর একাংশ ক্ষুব্ধ হয়ে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশে থাকা কয়েকজন দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

ঘটনার সময় আসামিপক্ষের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। দগ্ধ ব্যক্তিরা সবাই প্রতিবেশী ও স্থানীয় উৎসুক জনতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/