Insulting status on Facebook, youth arrested in Chatmohar

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আতিকুর রহমান সাগর নিজেই থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তারকৃত যুবক সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।
জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার Atequr Rahaman Sagor নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবী করেন।
উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান ইসলাম নামক এক ব্যক্তির কাছে রয়েছে।
এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি। তবে গ্রেপ্তার হয়েছে কি না জানিনা।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বৃহস্পতিবার দুপুরে জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Most Readed - Religion
- Missing youth on way back home during Eid vacation, body found in Padma after 5 days
- There will be no shelter for terrorists in Jungle Salimpur: Home Minister
- Ankita Lokhande faces criticism for her hijab pictures
- Paris heats up on PSG's historic win, over 400 arrested
- Relief in vegetable markets, broiler at 150 taka per kg
- Iranian missile attack on US base in Kuwait, injured soldiers; 2 Reaper drones damaged
- BNP has no alternative to protect Bangladesh's security and interests: Shama Obaid
- Strict instructions to prevent leather smuggling, master plan for leather sector coming in July
- Legal notices for the death of 6 newborns, demand action against those responsible and compensation
- Bobby Hajjaj finally retracts controversial statement
- Khorshed Alam stands by fire-affected traders, provides financial assistance
- 12 BCS officials to go to Pakistan for training
- DUCSU VP Sadiq Kayem is getting married, bride's identity revealed
- Expatriate wife disappears with lover, taking child, money and jewellery
- BNP announces to issue ‘mango cards’ to online mango sellers
- Iran warns Trump over Hormuz in ‘Project Freedom’ announcement
- Controversy over Baitul Mal: Rashed questions Jamaat MP Masud
- US-Iran counterclaims over Hormuz attack
- Spirit Airlines closure announcement: Biggest blow to US aviation sector in 25 years
- BNP leader Rezaul Qayyum arrested in Comilla, police station surrounded and bus terminal blocked


