জুলাই আন্দোলনে শহীদ ওসামার কবর জিয়ারতে গেলেন ইবি সমন্বয়করা


প্রকাশিত: ০৭:১৫ ১৫ নভেম্বর ২০২৪
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ওসামার কবর জিয়ারত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় থেকে শহীদ ওসামার কবর জিয়ারতের উদ্দেশ্য বাসে করে রওনা দেয় সমন্বয়করা। পরে দহকুলা জামে মসজিদে জুম্মার নামায শেষে ওসামার আত্মার শান্তি কামনায় মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ ও কবর জিয়ারত করেন তারা।
কবর জিয়ারতে শহীদ ওসামার পিতা জয়নাল আবেদীনের সাথে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয় এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রাব্বানী, সাজ্জাদ হোসাইন, মুবাশ্বির আমিন ও সাব্বির হোসাইনসহ এলাকার মুসল্লীরা।
জানা যায়, শহীদ ওসামা দহকুলা গ্রামের জয়নাল আবেদীনের দ্বিতীয় সন্তান। তিনি কুষ্টিয়া সদর কুয়াতুল ইসলাম কামীল মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।
জিয়ারত পূর্বে সমন্বয় এস.এম সুইট বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তার ভিন্ন মত দমনে এমন কোনো এমন অন্যায় কাজ নেয় যেটা তারা করেননি। বিনা কারণে মানুষে উপর জেল, জুলুমসহ অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। এমনকি তাতেও না পারলে আয়না ঘরে বন্দি রেখে নির্মম-পাশবিক নির্যাতন করেছে। তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমরা আজ এক স্বাধীন রাষ্ট্র পেয়েছি।'
তিনি আরও বলেন, 'আজ ছাত্র জনতার সফল অভ্যুত্থানের ১০০ তম দিনে আমরা শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ করছি। দহকুলা বাসি আপনারা অনেক ভাগ্যবান। কারণ আপনারা একজন শহীদকে পেয়েছেন। যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ওসামার মতো ভাইয়েরা শহীদ হয়েছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজ করছি এবং হাজারো শহীদ ভাইদের বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা ছিল সেই সমাজ বিনির্মাণে আমরা সকলে কাজ করে যাবো।'
বিজ্ঞাপন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ