১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট


প্রকাশিত: ০৬:৩৭ ২২ সেপ্টেম্বর ২০২৬
সরকার নির্ধারিত হারের চেয়ে প্রতি কিলোমিটারে মাত্র ১ পয়সা বেশি ভাড়া আদায় করলেও সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে ওই পরিবহনকে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে শেখ রবিউল আলম বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় হিসাব অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর একটি হিসাব রয়েছে। সে হিসেবে জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির সুযোগ ছিল। তবে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর সরকার কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, নির্ধারিত ১৭ পয়সার অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া যাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
রেল ও নৌযানের ভাড়া নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। এ বিষয়ে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ যাত্রীদের ওপর চাপ কমাতে ট্রেনের ভাড়া না বাড়ানোর বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি জানান।
এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে নতুন বাসভাড়ার কাঠামো সম্পর্কে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তথ্য দেন। নতুন হারে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
সরকারের এই সিদ্ধান্তের পর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে পরিবহন খাতে নজরদারি আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




