হযরত শাহ পরাণ (রহ.) এর মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত ৪০


প্রকাশিত: ০১:৪১ ১০ সেপ্টেম্বর ২০২৪
সিলেটের খাদিম এলাকায় শাহপরাণ মাজারে আলেম-জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গত ৩ দিন থেকে শাহপরাণ মাজারে বার্ষিক ওরস চলছিলো। এই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ-শাহপরাণ মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোন অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবেনা বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।
এদিকে ওরস চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য আলেম-সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহাড়ায় থাকেন।
এসময় থায় লাল কাপড় বাধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে। তখন মাদরাসার ছাত্র-শিক্ষকরা এসময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদেও ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র-শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাবুগুলো ভেঙে দেন। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষর ৪০ জন আহত হন। পরে ভোররাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



