যত বড় সমন্বয়কই হোক না কেন, অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন


প্রকাশিত: ০২:০৯ ২১ সেপ্টেম্বর ২০২৪
আমরা ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম, তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ দেশকে আমরা পুনরায় স্বাধীন করেছি। এই স্বাধীন দেশের সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়কের পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে, সে যত বড় সমন্বয়কই হোক না কেন, তাকে এ দেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
যশোর প্রেসক্লাবের সামনে ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচিতে দাঁড়িয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী নূর ইসলাম এসব কথা বলেন ।
কর্মসূচিতে আরেক শিক্ষার্থী মৌসুমী খাতুন বলেন, আমাদের এক ভাই ঢাকা ইউনিভার্সিটিতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা জানি যে সে একজন মানসিক রোগী। এ হত্যাকাণ্ডে জড়িতদের একজন জালাল, সে ছাত্রলীগের উপ-সম্পাদক বলে আমরা জানতে পেরেছি। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছাড়লেও তার দোসররা কিন্তু দেশ ছাড়েনি এবং এই ছাত্রলীগের নেতারা ছাত্র সমাজকে কলঙ্কিত করার উদ্দেশ্যে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলের রাজনৈতিক শাখা থাকবে না। এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত বিচার করা হোক।
কর্মসূচিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, নবীন ইসলাম,সাকিব হোসেন, সাদিক বিল্লাহ, কিরণ আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ


