চুয়াডাঙ্গায় টানা বর্ষণে পাকা ধান নুয়ে পড়লো, চাষিরা বিপর্যস্ত


প্রকাশিত: ০৫:২৫ ২ নভেম্বর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় তিন দিনের টানা বৃষ্টিতে রোপা আমন ধান মাঠে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার কয়েক সপ্তাহ আগে এই ধান নুয়ে পড়ায় চাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
কার্তিকের শেষের অসময়ে বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যাওয়ায় ভুট্টা ও সবজি ক্ষেতেও পানি জমেছে। ফলে কৃষকরা ভয় করছেন, ধান ও অন্যান্য ফসলের গুণগত মান ও ফলন ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমনের খেতে গিয়ে দেখা গেছে, হলুদ ধানের খেতগুলো মাটিতে মিশে রয়েছে। বিঘা পর বিঘা জমির ধান শুয়ে পড়ায় চাষিরা উদ্বিগ্ন।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার জানান, “ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা হলেও ক্ষতি কমানো সম্ভব।”
তিনি আরও জানান, চলতি মৌসুমে জেলায় মোট ৩৬,৭৮৪ হেক্টরে আমনের আবাদ করা হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




