তেতুলিয়ায় আন্তর্জাতিক অভিবাসি দিবস ও প্রবাসী দিবস উদযাপিত


প্রকাশিত: ০৮:৫০ ১৮ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে তেতুলিয়া মিলনায়তনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তেতুলিয়া মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈধ পন্থায় বিদেশ গমন করতে হবে এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে সচেতন জনগোষ্ঠিকে জনমত তৈরী করতে হবে।
বক্তারা আরো বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। তবেই উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত হবে, রেমিটেন্সও বৃদ্ধি পাবে। প্রবাস গমনেচ্ছুক ব্যক্তিদের জন্যে সরকার টিটিসিসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে।
সেসময়ে উপস্থিত ছিলেন তেতুলিয়া, আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেতুলিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা করুণ কান্ত রায়,তেতুলিয়া তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেতুলিয়া উপজেলা এনসিপি নেতা মোঃ হরযত আলী তেতুলিয়া জামাতের নেতা মোঃ জাহাঙ্গির আলম,প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




