নেত্রকোনায় দুই স্কুলছাত্রী নিখোঁজের ২০ দিন পার হলেও মেলেনি কোনো সন্ধান


প্রকাশিত: ১১:৫২ ১৯ জানুয়ারী ২০২৬
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রী বান্ধবীর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সালের সকালে বাড়ি থেকে বের হওয়ার পর কেটে গেছে টানা ২০ দিন; কিন্তু তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে পরিবারের দুশ্চিন্তা আর এলাকাবাসীর উদ্বেগ।
নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের সময় উভয়েই কালো বোরকা পরিহিত ছিল। নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার পরেছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল এবং তার কাঁধে একটি স্কুল ব্যাগ ছিল। এই বর্ণনা দিয়েই পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই স্কুলছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা বা প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিত এলাকা ও আশপাশের সম্ভাব্য স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজদের পরিবার নেত্রকোনা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০ ও ৪২) দায়ের করেছে। তবে পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে করে পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে।
দীর্ঘ সময় ধরে দুই স্কুলছাত্রীর নিখোঁজ থাকার ঘটনায় পুরো বাগড়া গ্রামে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। পরিবারের সদস্যদের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিখোঁজ দুই কিশোরীকে দ্রুত উদ্ধার করার জন্য পরিবার ও এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
কেউ যদি নিখোঁজ দুই স্কুলছাত্রী সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও



