রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন গ্রেপ্তার

মাদক ক্রিস্টাল মেথ সহ বিজিবির হাতে আটক একজন । গতকাল সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা চেক পোস্টে ছবি: বিজিবির সৌজন্যে

প্রকাশিত: ০১:৪১ ৩ নভেম্বর ২০২৪
কক্সবাজারের রামুতে আইস নামে পরিচিত ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁর নাম সাইফুল ইসলাম (২০)। গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থেকে আইসসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রামু উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের ছেলে। আজ রোববার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।
বিজিবি সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় উখিয়া থেকে কক্সবাজারগামী ইজিবাইকের যাত্রী সাইফুল ইসলামকে তল্লাশি করে তাঁর হাতে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি। সাইফুলকে ক্রিস্টাল মেথ আইসসহ রামু থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




