হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ


প্রকাশিত: ০৫:০১ ৫ অক্টোবর ২০২৫
কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ এলাকার পদ্মানদীতে বৈধ ইজারাদারের বালিবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঈশ্বরদীর জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান ও ভেড়ামারার আওয়ামী লীগ নেতা সাঈদ খানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বৈধ ইজারাদার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।
শনিবার (৪ অক্টোবর) রাতে কুষ্টিয়ার ভেড়ামারায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’-এর সহকারী পরিচালক ও খন্দকার ট্রেডার্সের প্রোপাইটর সোহেল খন্দকার। তিনি জানান, প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদিত বৈধ ইজারাদার হিসেবে পদ্মানদীর পাটুরিয়া-রাজশাহী নৌচ্যানেল থেকে বালি উত্তোলন করে আসছে।
সোহেল খন্দকার অভিযোগ করেন, “ইজারা পাওয়ার পর থেকেই ঈশ্বরদীর জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান ও ভেড়ামারার আওয়ামী লীগ নেতা সাঈদ খান নিয়মিত চাঁদা দাবি করছে। প্রতিদিন আমাদের নৌকামালিক ও মাঝিদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে নৌ–পুলিশের এসআই মনির ও এসআই শামীমের উপস্থিতিতে পিন্টুর সন্ত্রাসী বাহিনী চাঁদা না দেওয়ায় নৌকার মাঝিদের মারধর করে।”
তিনি আরও জানান, হামলায় নৌকার মালিক পশ্চিম বাহিরচর গ্রামের সাইদুল সরদার, মাঝি সাইদ শেখ ও নায়েব আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে সোহেল খন্দকার অভিযোগ করেন, “বিষয়টি নৌ–পুলিশের ওসি খন্দকার শাফিকুল ইসলামকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং পুলিশ প্রশাসন অভিযুক্তদের পক্ষেই অবস্থান নিচ্ছে বলে মনে হচ্ছে। আমি আশঙ্কা করছি, তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।”
তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিচারের দাবি জানান।
এ বিষয়ে জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, লক্ষীকুন্ডা ফাঁড়ির ইনচার্জ খন্দকার শাফিকুল ইসলাম সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং ঘটনাটি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যাও দেননি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




