নেত্রকোনায় নদীপথে ৩ লাখ টাকার ভারতীয় কম্বলসহ ট্রলার জব্দ


প্রকাশিত: ০৬:১৫ ২ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কম্বল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি দুর্গাপুর উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজন—গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)—সহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে আটক সোহেল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীপথে অভিযান চালানো হয়। ইঞ্জিনচালিত ট্রলারে ভারতীয় কম্বল পাচার হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তবে সোহেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ২০০ পিস ভারতীয় কম্বল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য, বিশেষ করে কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




