কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র


প্রকাশিত: ০৯:৪০ ২০ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। অফিসের পেছনের একটি জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।’
সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, ‘আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হতে পারে। ঘটনার পর অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ‘জেলা নির্বাচন অফিসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এটি নাশকতা না দুর্ঘটনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




