নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা


প্রকাশিত: ০১:১০ ১৮ আগস্ট ২০২৪
নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামি হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শ্যালক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, মেয়র আইভী রহমানের ভাই আলী রেজা উজ্জ্বলসহ নাসিকের বেশ কয়েকজন কাউন্সিলর, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ ছাড়া আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা, শামীম ওসমান ও সেলিম ওসমানসহ শীর্ষ নেতাদের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায় এবং চাষাঢ়া থেকে বিতাড়নের চেষ্টা করে। বেলা দেড়টায় চাষাঢ়া এলাকায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করেন। বুকে গুলিবিদ্ধ হওয়ার পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট বিকেলে মারা যান আবুল হাসান স্বজন।
মামলার বিষয়ে বাদী অনিক বলেন, ‘শনিবার দুপুরে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে আলাপ করে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। রাতেই থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




