সাভারে অনুষ্ঠিত হলো সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড


প্রকাশিত: ০৩:৪৭ ২৭ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সাভারে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার সকালে সাভার মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় সাভারের প্রায় ৮৪টি বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ধাপে গণিত ও বিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়, যা তাদের বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
এই অলিম্পিয়াডের আয়োজন করে সাভার সাইন্স সোসাইটি—একটি শিক্ষার্থীদের পরিচালিত ফাউন্ডেশন, যা সাভার থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং তাদের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজনের আহ্বান জানান।
বিজ্ঞাপন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া