দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৪৯ ২৮ নভেম্বর ২০২৫
দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দি চাইল্ড লার্নিং হোমস–এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সুনাম, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই বিদ্যালয়টি ২০২৫ সাল থেকে দুর্গাপুরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখানকার বহু শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছে। শুধু পেশাজীবী নয়, অনেকেই সমাজের সৎ ও কল্যাণমূলক কাজে যুক্ত হয়ে মানুষের মতো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পুষণ সাহা, সিনিয়র শিক্ষক আছমা আক্তার, জিয়াউল হক শুভসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সততা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বিদায়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষক-সহপাঠীদের ভালবাসা আর শুভকামনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মরণীয় একটি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
