বেগম জিয়ার মৃত্যুতে ইবি ইউট্যাবের শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি


প্রকাশিত: ১২:০১ ৭ জানুয়ারী ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো- ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, সাদাদলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই শোক বইয়ে স্বাক্ষর করেন।
ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, “জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউট্যাবসই ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার শোকাবহ। তাই এই শোক বইয়ের কার্যক্রম শুরু করেছি আমরা। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবাবসহ সকলকে সমবেদনা জানাচ্ছি।”
স্বাক্ষর শেষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, ম্যাডাম জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ যেভাবে শোকে মুহ্যমান হয়েছে, তা এক বিরল দৃষ্টান্ত। কারণ, তিনি আজীবন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদী চক্রান্ত ও আগ্রাসনবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মাটি ও মানুষের জন্য রাজনীতি করে তিনি এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এ দেশের মাটি ও মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ভালোবাসার মাধ্যমেই গণতন্ত্রের মহানায়ক হয়ে ওঠেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
