ঢাবি অধ্যাপকের মৃত্যুতে ইবিতে ইতিহাস বিভাগের শোক


প্রকাশিত: ০৬:৪৮ ৭ জানুয়ারী ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও বিভাগীয় সভাপতি ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বুধবার (০৭ জানুয়ারি) বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজীর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়। এছাড়া বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়ার আয়োজন করে বিভাগটি।
শোকবার্তায় বলা হয়, ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গভীরভাবে শোকাহত। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়া মরহুমের একাডেমিক সেবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী বলেন, ড. মোহা. আতাউর রহমান আমার শ্রদ্ধেয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। স্যারের মৃত্যুতে আমরা খুবই ব্যথিত। স্যারের জন্য দোয়ার প্রার্থনা জানাই। বিভাগের পক্ষ থেকে স্যারের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
উল্লেখ্য, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
