বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স

প্রকাশিত: ১২:৩০ ৯ জুন ২০২৬
দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল বা পুনর্বিন্যাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব বিষয়কে আলাদা ডিগ্রি হিসেবে না রেখে অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সমন্বয় করা হতে পারে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও বাজারচাহিদাভিত্তিক বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন পরিকল্পনায় পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর দক্ষতা। পাশাপাশি কলেজ পর্যায় থেকেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু, ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং সাতটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শিক্ষাবিদদের মতে, প্রচলিত শিক্ষা কাঠামো অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে শিক্ষিত বেকারত্ব বাড়ছে। নতুন এই উদ্যোগ সেই ব্যবধান কমাতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনাও নিয়েছে, যেখানে কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি এবং “লার্নিং উইথ হ্যাপিনেস”সহ নতুন বিষয় যুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সময় কমিয়ে শিক্ষার্থীদের চাপ কমানোর পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা খাতে এই সংস্কার কার্যক্রমকে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি বড় রূপান্তরের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
