স্কুল ফাঁকি দিতে বগলের নিচে পেঁয়াজ রাখতেন অমিতাভ


প্রকাশিত: ০৩:১৫ ৭ সেপ্টেম্বর ২০২৪
স্কুলে না যেতে চেয়ে শৈশবে অজুহাতের যেন কমতি ছিল না কারোই। বলিউডের শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চনও স্কুলে না যেতে বহু অজুহাত দিতেন। নিজের ছোটবেলার স্মৃতি তুলে শোনালেন সেই ক্লাস ফাঁকির গল্প।
কন বানেগা ক্রোড়পতির ১৬ তম সিজনের সঞ্চালনায় রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এক পর্বে শোভিতা নামের এক প্রতিযোগী অমিতাভের ছেলেবেলা প্রসঙ্গে কথা তোলেন। এরপরই অমিতাভ তুললেন স্কুল জীবনের গল্প। অনুষ্ঠানে খেলা শুরু করার আগে শুরু করলেন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা।
অমিতাভ বচ্চন বলেন, 'আমি যখন স্কুলে পড়ি তখন আমি প্রায়ই আমার শরীর খারাপের মিথ্যে বাহানা দিতাম। সবাইকে বিশ্বাস করাতাম যে আমি খুবই অসুস্থ, যাতে আমায় স্কুলে না যেতে হয়।' এদিন অমিতাভ আরও বলেন, 'আমি শুনেছিলাম বগলের নিচে পেঁয়াজ রাখলে জ্বর আসে। আর আমি ওটাই করতাম সবসময়।'
প্রসঙ্গত, কিছুদিন আগে এই শোতে অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এসেছিলেন। সেখানে এসে তিনি তার অ্যাথলেট হওয়ার গল্প যেমন জানিয়েছিলেন তেমনই বিগ বির একটি আইকনিক সংলাপ পাঠ করে শোনানা মহব্বতে ছবি থেকে।
অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যায়। সেই ছবিতে তাকে অশ্বত্থামা চরিত্রে দেখা গেছে। মুখ্য ভূমিকায় ছিলেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। আপাতত কন বানেগা ক্রোড়পতি নিয়েই ব্যস্ততা তার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



