রহস্যময় পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস?


প্রকাশিত: ১২:২০ ১৪ সেপ্টেম্বর ২০২৪
অভিনয়ে নিয়মিত না থাকলেও বিভিন্ন কর্মকান্ডে নিয়মিয়ই আলোচনায় ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো চিত্রনায়িকা বুবলীর সমালোচনা আবার কখনো সাবেক স্বামী শাকিব খানের প্রশংসা যেন তার আলোচনায় থাকার মূলমন্ত্র। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর হঠাৎ একটি রহস্যময় পোস্ট ঘিরে কুল কিনারা খুঁজছেন ভক্তরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল ব্যাকগ্রাইন্ডে সাদা রঙের অক্ষরে অপু লেখেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’
অপুর এমন পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে তা জানতেই নেটিজেনদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। অনেকেই নায়িকার এমন পোস্টের কারণ খুঁজেছেন। অনেক ভক্তই আবার অপুর এমন মন্তব্যে সহমত পোষণ করেছেন। নায়িকাকে জানাচ্ছেন শুভ কামনা। তবে চাইলেই যে কেউ অপুর পোস্টে মন্তব্য করতে পারবেন না। কারণ অপু তার এ পোস্টের কমেন্ট বক্স লিমিট করে রেখেছেন।
এ স্ট্যাটাসের আগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ছিলেন অপু বিশ্বাস। বানভাসী মানুষদের দিয়েছিলেন ত্রাণ সহায়তা। এর মাঝেই হঠাৎ অভিনেত্রীর এমন রহস্যময় পোস্ট ভাবিয়ে তুলেছে অপু ভক্তদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




