রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য


প্রকাশিত: ০৫:৩৩ ৭ অক্টোবর ২০২৬
মুক্তির আগেই রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সিনেমাটির প্রাথমিক সংস্করণ প্রায় ৪ ঘণ্টা ২৫ মিনিটের হলেও চূড়ান্ত সংস্করণের দৈর্ঘ্য নেমে এসেছে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিটে। অর্থাৎ সম্পাদনার টেবিলে বাদ গেছে ১০০ মিনিটের বেশি দৃশ্য।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘ইউএ ১৬+’ সনদ পেয়েছে নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি। সেন্সর অনুমোদিত সংস্করণের দৈর্ঘ্য ১৬৫ মিনিট ১৮ সেকেন্ড।
আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জেলার ২’। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের আলোচিত সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল।
কেন বাদ গেল এত দৃশ্য
সিঙ্গাপুরভিত্তিক একটি চলচ্চিত্রবিষয়ক প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক কাট ছিল ২৬৫ মিনিট বা ৪ ঘণ্টা ২৫ মিনিটের।
পরবর্তী সম্পাদনায় সেখান থেকে ১০০ মিনিটের বেশি অংশ বাদ দিয়ে সিনেমাটিকে প্রায় ১৬৫ মিনিটে নামিয়ে আনা হয়। মূল গল্পের গতি ধরে রাখা এবং অপ্রয়োজনীয় বিচ্যুতি কমাতেই দৈর্ঘ্য কমানো হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কোন কোন দৃশ্য চূড়ান্ত সংস্করণ থেকে বাদ পড়েছে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান রজনীকান্ত
‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরছেন রজনীকান্ত। নতুন এক অপরাধী চক্রের হুমকিতে তার শান্ত জীবন বিপর্যস্ত হয়ে পড়লে পরিবার ও নিজের উত্তরাধিকার রক্ষায় আবারও পুরোনো রূপে ফিরতে দেখা যাবে তাকে।
আগের সিনেমার পরিচিত কয়েকজন অভিনয়শিল্পীকেও সিক্যুয়েলে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন রাম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না।
নতুন সংযোজন হিসেবে অভিনয় করছেন এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী।
এ ছাড়া মোহনলাল ও শিব রাজকুমারের ফেরার বিষয়টিও সামনে এসেছে। বিজয় সেতুপতির বিশেষ উপস্থিতি নিয়েও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
২০২৩ সালের ‘জেলার’-এর সাফল্যের পর সিক্যুয়েলটি ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। এবার মুক্তির ঠিক আগে এত বড় অংশ সম্পাদনায় বাদ যাওয়ার খবর সিনেমাটিকে ঘিরে নতুন কৌতূহল তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



