তৌহিদ আফ্রিদির বিয়ে: গুঞ্জনের ইতি টেনে স্বস্তির নিশ্বাস ফেললেন দীঘি


প্রকাশিত: ০৫:০৫ ২৯ নভেম্বর ২০২৪
দীর্ঘদিন ধরে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আফ্রিদি বিয়ে করেছেন টিকটকার রামিসা আল রিসাকে। বুধবার (১৩ নভেম্বর) তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আফ্রিদি জানান, পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে কনের বাড়িতে কাবিন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে।
আফ্রিদির বিয়ের খবরে স্বস্তি প্রকাশ করে দীঘি বলেন, "সে সবসময় আমার ভালো বন্ধু ছিল। কিন্তু আমাদের নিয়ে গুজবগুলো খুবই বিরক্তিকর ছিল। আল্লাহ বাঁচিয়েছেন, অবশেষে শান্তি পেলাম।" দীঘি স্পষ্ট করেন যে, তাদের মধ্যে কখনো প্রেমের সম্পর্ক ছিল না।
তৌহিদ আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দীঘির বন্ধুত্ব নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের ইতি টেনে আফ্রিদির নতুন জীবন শুরুর খবর সবাইকে চমক দিয়েছে। দীঘিও এই গুঞ্জন থেকে মুক্তি পেয়ে যেন নতুন করে স্বস্তি পেলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা



