ভারতকে নিয়ে যে মন্তব্য করলেন হানিয়া আমির!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:০০ ৪ জানুয়ারী ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সবসময়ই তার ভক্তদের মনোমুগ্ধ করতে সফল হয়েছেন। সেটা হোক অভিনয় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অথবা নাচের দক্ষতায়। হানিয়া আমির ভারত ও পাকিস্তানকে ‘বিচ্ছিন্ন স্বজন’ বলে মন্তব্য করেছেন । তিনি দুই দেশের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে এ কথা বলেন।
সম্প্রতি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে হানিয়া ২০২৪ সালে তার অর্জনগুলো নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ২০২৫ সালের জন্যও অভিনেত্রী তার আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘কাভি মে, কাভি তুম’ নাটকে শারজীনা চরিত্রে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আর ভক্তরাও তাকে তার ওই চরিত্রের নামেই ডাকছেন।
হানিয়া আরো জানান, তিনি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন, যা তার জন্য একটি স্বপ্ন পূরণের মতো।
এছাড়া তিনি তার বিশ্ব সফরকালে গোটা বিশ্বের মনোযোগ অর্জন করেন। যেখানে দিলজিত দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়ে তিনি মঞ্চে ওঠেন এবং দর্শকরা উত্তেজনায় চিৎকার করে ওঠে। জেন জি আইকন হিসেবে নিজের ভূমিকা নিয়ে হানিয়া বলেছেন, তিনি শুধু তার কাজের প্রতিই মনোযোগ দেন এবং বাইরের চাপ তাকে প্রভাবিত করে না।
অভিনেত্রী নতুন বছরের জন্য তার ভক্তদের সুখ এবং সুস্থতা কামনা করেছেন।
হানিয়ার এই সাক্ষাৎকারটি তার সহকর্মী, যেমন মাহিরা খান, মায়া আলী এবং আইমান খান থেকেও প্রশংসা কুড়িয়েছে। তারা প্রত্যেকেই তার অর্জন নিয়ে গর্বিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




