আমি কতটা রোমান্টিক আমার স্ত্রীদের জিজ্ঞাসা করুন: আমির !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৭:০১ ১১ জানুয়ারী ২০২৫
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার বয়স পেরিয়েছে ৬০-এর ঘর। কিন্তু তার রোমান্টিক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি, ছেলের অভিনীত সিনেমা 'লাভিয়াপা'-র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে প্রেম ও রোমান্স নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
ছবিটির ট্রেলারে অভিনয় করেছেন আমিরের ছেলে জুনায়েদ খান ও খুশি কাপুর। ট্রেলার উদ্বোধনের সময় নিজের ব্যক্তিগত জীবন ও দুই স্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন আমির।
আমির খান বলেন,"আমি খুবই রোমান্টিক মানুষ। হয়তো এটা শোনার পর আপনাদের মজার লাগবে। তবে আমার দুই স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। শুধু ব্যক্তিগত জীবন নয়, রোমান্টিক সিনেমা দেখতে ও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে।"
তিনি আরও যোগ করেন,"বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জীবনকে ভালোভাবে বোঝা শুরু করেন। নিজের ভুল-ত্রুটি ও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার গুরুত্ব তখনই উপলব্ধি হয়। সারা জীবন যার সঙ্গে নির্দ্বিধায় কাটানো সম্ভব, তিনিই প্রকৃত জীবনসঙ্গী।"
আমির খান প্রথমবার ১৯৮৬ সালে অভিনেত্রী রিনা দত্তকে বিয়ে করেন। এই দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান—জুনায়েদ ও ইরা। তবে, ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
পরে, কিরণ রাওয়ের সঙ্গে ২০০৫ সালে দ্বিতীয়বার সংসার বাঁধেন আমির। 'লগান' সিনেমার সেটে তাদের পরিচয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। তাদের এক পুত্রসন্তান, আজাদ রাও খান। তবে, ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে এই দম্পতিও বিচ্ছেদের ঘোষণা দেন।
আমিরের এই বক্তব্য এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক, প্রেম ও সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



