নারীর দক্ষতা, কাজের প্রতি অনুরাগ সবখানেই উপেক্ষা করা হয়: স্বস্তিকা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:০৭ ১৫ জানুয়ারী ২০২৫
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি নারী-পুরুষের কর্মক্ষেত্রের পদোন্নতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ২০২৫ সালেও নারীদের পেশাগত দক্ষতা ও কাজের প্রতি অনুরাগকে উপেক্ষা করা হচ্ছে এবং তাদের পদোন্নতি অনেক সময় শরীরের বিনিময়ে করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে পরিশ্রম ও যোগ্যতা হিসেবেই দেখা হয়।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, "পুরুষের পদোন্নতি হলে তা পরিশ্রমের ফল হিসেবে বিবেচিত হয়, কিন্তু নারীর ক্ষেত্রে তাদের পদোন্নতি হয় শরীরের বিনিময়ে বা সৌন্দর্যের মাধ্যমে, যা অত্যন্ত দুঃখজনক। নারীদের দক্ষতা এবং কাজের প্রতি তাদের প্যাশন সবখানেই অবমূল্যায়ন করা হয়।"
তিনি আরো যোগ করেন, "বর্তমান সমাজে নারী অধিকার নিয়ে যুঝতে হচ্ছে। সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনায় যা ঘটেছে, তা স্পষ্টভাবে আমাদের মানসিকতার পরিবর্তন হয়নি তা প্রমাণ করে। দোষী ব্যক্তি যিনি ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কেউ কিছু বলেনি। উল্টে, প্রেম বা ভালবাসার প্রকাশ নিয়ে সমাজের উদ্বেগ দেখে বিস্মিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।"
স্বস্তিকা কর্মক্ষেত্রে সৌন্দর্যের চেয়ে চরিত্রের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, "আমি চাই, আমার চরিত্রের ওপর বেশি নজর দেওয়া হোক, সৌন্দর্যের ওপর নয়। কাজের ক্ষেত্রে আমি নিজেকে তৈরি করেছি, এবং সেই চরিত্রগুলো মানুষের মনে স্থান পেয়েছে।"
এছাড়াও, তিনি শোবিজে মেয়েদের ক্যারিয়ারের দীর্ঘস্থায়ীত্ব নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, মেয়েদের ক্যারিয়ার খুব বেশিদিন স্থায়ী হয় না, তবে তিনি নিজের কাজ চালিয়ে যেতে চান বৃদ্ধ বয়স পর্যন্ত। "বাবা আমাকে শিখিয়েছেন, শুধু পাঁচ বছরের জন্য নয়, ভবিষ্যতের ২৫ বছর নিয়ে ভাবতে হবে। কত সময় আপনি সেই কাজটি করেছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ," বলেন স্বস্তিকা।
এই সাক্ষাৎকারে তার মন্তব্যগুলো আলোড়ন সৃষ্টি করেছে, যা নারী অধিকারের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং কাজের ক্ষেত্রে সমান সুযোগের প্রশ্নে নতুন আলো ফেলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



