বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই: সুমাইয়া হিমি!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:২৫ ১৮ জানুয়ারী ২০২৫
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, যিনি শুরু করেছিলেন নাচ দিয়ে, এরপর মডেলিং এবং অবশেষে অভিনয় জগতে পা রাখেন। অল্প সময়ের মধ্যে সাবলীল অভিনয় দিয়ে তিনি নিজের জায়গা শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে নাটকের কাজে ব্যস্ত রয়েছেন হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে কাজ শুরু করেছেন। সেখানে তিনি অভিনয় করছেন এক শান্তশিষ্ট চরিত্রে, যদিও তাকে বেশিরভাগ সময় ঝগড়াটে চরিত্রে বেশি দেখা গেছে।
গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হিমি তার কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঝগড়াটে চরিত্র প্রসঙ্গে তিনি জানান, "বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট, আগে আরো চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।"
ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছিল। হিমি বলেন, "অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। কখনো ভাবিনি এটি পেশা হবে, তবে এখন ১০ বছর ধরে অভিনয় করছি।"
অভিনয়ে ক্লান্তি নেই বলে জানিয়েছেন তিনি। হিমি আরো বলেন, "প্রথমদিকে কাজ কম পেলেও আমি কখনো ইনকামের চিন্তা করিনি। এখন আমি একজন পেশাদার অভিনেত্রী, কাজ করলেও অনুভূতি একই থাকে। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। তাই গভীর রাত পর্যন্ত অথবা সারা রাত শুটিং করলেও কষ্ট লাগে না।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



