নেটফ্লিক্সে ধামাকা! ফিরছেন আলোচিত পাঁচ কোরিয়ান অভিনেত্রী


প্রকাশিত: ১১:১৭ ২৬ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ কোরিয়ার বিনোদনজগৎ সাম্প্রতিক সময়ে শুধু এশিয়াই নয়, বিশ্বব্যাপী দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে কে–ড্রামা ও কোরিয়ান সিনেমার মাধ্যমে। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন একঝাঁক বহুল আলোচিত অভিনেত্রী। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শীর্ষ বিনোদন সংস্থা ‘কাকাও এন্টারটেইনমেন্ট’ ঘোষণা করেছে তাদের শরৎকালীন প্রকল্প। সেখানে বলা হয়েছে, বিশ্বজুড়ে ভক্তদের প্রত্যাশা পূরণে নতুন রূপে ফিরছেন পাঁচ তারকা অভিনেত্রী—কিম গো–ইউন, সুজি, হান হিও–জু, আইইউ এবং পার্ক বো–ইয়ং।
কিম গো–ইউন: সাহসী চরিত্রে নতুন করে দর্শক মাতাচ্ছেন
‘গবলিন’ সিরিজের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া কিম গো–ইউন অভিনয়ের দাপট ধরে রেখেছেন। তিনি এবার নেটফ্লিক্স সিরিজ ‘ইউ অ্যান্ড এভরিথিং এলস’–এ অভিনয় করেছেন, যা ইতিমধ্যে ১৪টি দেশের টপ–১০ তালিকায় পৌঁছেছে। কিমকে শিগগিরই দেখা যাবে নেটফ্লিক্সের আরেক সিরিজ ‘দ্য প্রাইস অব কনফেশনস’–এ, যেখানে তিনি রহস্যময় ‘ডাইনি’র ভূমিকায় থাকবেন।
সুজি: রোমান্টিক ফ্যান্টাসিতে ফিরছেন
গায়িকা থেকে অভিনেত্রী হয়ে ওঠা সুজি এবার নেটফ্লিক্সের ফ্যান্টাসি রোমান্স–কমেডি ‘জিনি, মেক আ উইশ’–এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন। মুক্তি পাচ্ছে ৩ অক্টোবর। এছাড়া বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে তাঁর সিনেমা ‘সেভেন ও’ক্লক ব্রেকফাস্ট ক্লাব ফর দ্য ব্রোকেনহার্টেড’।
ঐতিহাসিক নাটক থেকে সায়েন্স ফিকশন—সব জায়গাতেই দক্ষতা দেখানো হান হিও–জু এবার ফিরছেন ১৬ অক্টোবর মুক্তি পাওয়া সিরিজ ‘রোমান্টিকস অ্যানোনিমাস’–এ। জাপানি অভিনেতা শুন ওগুরির সঙ্গে জুটি বেঁধে তিনি হাজির হবেন এক মিষ্টি রোমান্টিক কমেডিতে।
জনপ্রিয় গায়িকা আইইউ এখন সমানভাবে স্বীকৃত অভিনেত্রী। সম্প্রতি নেটফ্লিক্সের হিট সিরিজ ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’–এ প্রশংসিত হওয়ার পর তিনি নতুন সিরিজ ‘টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি গ্র্যান্ড প্রিন্স’স ওয়াইফ’–এ কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাওয়া এই নাটকে দেখা যাবে বিকল্প এক কোরিয়ার রাজকন্যা চরিত্রে।
পার্ক বো–ইয়ং: নতুন বছরে নতুন চমক
‘স্ট্রং ওম্যান দু বং–সুন’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া পার্ক বো–ইয়ংকে এবার দেখা যাবে ডিজনি প্লাস সিরিজ ‘গোল্ড ল্যান্ড’–এ। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এক বিমানবন্দর কর্মকর্তার ভূমিকায় তাঁকে দেখা যাবে ২০২৬ সালে।
কোরীয় নাটক ও সিনেমার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। ভক্তদের জন্য এবার বিশেষ আনন্দের খবর, কারণ একসঙ্গে পাঁচজন শীর্ষ তারকা ফিরছেন নতুন গল্প, নতুন চরিত্র ও নতুন চমক নিয়ে। তাঁদের প্রত্যেকেরই আসন্ন কাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




