জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে জমকালো দুই মেগা কনসার্ট


প্রকাশিত: ০৪:৪৭ ৩ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বিশালাকার উন্মুক্ত মেগা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্সের যৌথ ও পৃথক উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই সংগীত আসর দুটি।
সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহায়তায় এই কনসার্টটি আয়োজিত হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। যেখানে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। পাশাপাশি সেখানে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখা হয়েছে।
সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে স্মরণ করার কথা জানিয়ে বামবা সভাপতি হামিন আহমেদ এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে গান ও সংস্কৃতি বড় শক্তি ছিল। সেই স্মৃতিকে জাগ্রত রাখতে ও নতুন করে উদ্যাপন করতেই এই কনসার্টের আয়োজন এবং দর্শকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
অন্যদিকে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত সম্পূর্ণ উন্মুক্ত এ কনসার্টে পারফর্ম করবেন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীনসহ দেশের খ্যাতিমান একাধিক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




