‘রাম লীলা’র চরিত্রে নিজেকে প্রস্তুত করতে ভিন্নধর্মী অনুশীলন করেছিলেন দীপিকা


প্রকাশিত: ০৩:১০ ৫ আগস্ট ২০২৬
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’। ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ালেও সেই চরিত্রের জন্য তাকে যে বিশেষ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা সম্প্রতি প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী জয়তী ভাটিয়া।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া জানান, পরিচালক সঞ্জয় লীলা বনশালির অনুরোধে তিনি দীপিকাকে চরিত্রের মানসিক প্রস্তুতি নিতে সহায়তা করেছিলেন। অভিনয়ের সময় যেন কোনো ধরনের সংকোচ বা জড়তা না থাকে, সে লক্ষ্যেই একটি ব্যতিক্রমধর্মী অনুশীলনের ব্যবস্থা করা হয়।
তার বর্ণনা অনুযায়ী, বনশালির অফিসের একটি বারান্দায় দাঁড়িয়ে দীপিকাকে উচ্চস্বরে সংলাপ বলার অনুশীলন করতে বলা হয়েছিল। উদ্দেশ্য ছিল চরিত্রের আবেগ, আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্ততা ফুটিয়ে তোলা।
জয়তী জানান, শুরুতে এটি একটি অভিনয় অনুশীলন হলেও দীপিকা খুব দ্রুত চরিত্রের আবহে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলেন। নির্ধারিত সংলাপের বাইরে গিয়েও তিনি স্বতঃস্ফূর্তভাবে অভিনয় চালিয়ে যান, যা দেখে তিনি নিজেও বিস্মিত হন।
তার ভাষায়, একজন প্রতিষ্ঠিত তারকা হওয়া সত্ত্বেও দীপিকার মধ্যে কোনো ধরনের দ্বিধা বা সংকোচ ছিল না। কে কী ভাবছে, সেটির চেয়ে চরিত্রকে বাস্তব করে তোলার দিকেই তিনি পুরো মনোযোগ দিয়েছিলেন।
জয়তী ভাটিয়ার মতে, অভিনয়ের প্রতি দীপিকা পাড়ুকোনের এই নিষ্ঠা এবং চরিত্রের গভীরে পৌঁছানোর মানসিকতাই তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আর সেই প্রস্তুতির প্রতিফলন দর্শক স্পষ্টভাবে দেখতে পেয়েছেন ‘রাম-লীলা’ সিনেমায় তার প্রশংসিত অভিনয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




