বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই


প্রকাশিত: ০৩:১০ ২ আগস্ট ২০২৬
টানা বর্ষণের অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কোনোভাবেই কমছে না। বৃষ্টি কমে আসলেও বাজারে প্রায় সব ধরনের সবজির দর চড়া। এর মধ্যে বেগুনের দর পৌঁছেছে সব রেকর্ড ছাপিয়ে, অন্যদিকে ঝাল বাড়িয়ে কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকার ঘরে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার পর্যবেক্ষণ করে নিত্যপণ্যের আকাশচুম্বী দামের এই চিত্র পাওয়া যায়। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে, ফলে দর বৃদ্ধি পেয়েছে।
বাজারের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, লম্বা বেগুনের দাম কেজিপ্রতি ১২০ টাকা হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। বাজার ও মানভেদে কাঁচা মরিচের দাম পৌঁছেছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়স ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পটোল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ধন্দুল ১০০ টাকা, শসা ১০০ টাকা এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া পাকা টমেটো ১৩০ টাকা, গাজর ১২০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা এবং জালি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা সহনীয় দামে মিলছে পেঁপে (৪০ টাকা কেজি) ও মিষ্টি কুমড়া (৬০ টাকা কেজি)।
ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টি থামলেও সিন্ডিকেট ও অজুহাতের শেষ নেই। সামান্য দুই-একটি পণ্য ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম এখন ১০০ টাকার উপরে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের পক্ষে এত চড়া দামে প্রতিদিনের প্রয়োজনীয় বাজার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়ত ও পাইকারি বাজারে সরবরাহের ঘাটতির কথা। রামপুরা বাজারের এক বিক্রেতা জানান, টানা বৃষ্টিতে অনেক জায়গায় মরিচগাছ নষ্ট হয়েছে এবং ক্ষেত থেকে সবজি তোলার কাজ ব্যাহত হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এমন বাড়তি দর আরও কিছুদিন বজায় থাকতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে

